Sylhet Today 24 PRINT

সংবিধান মানলে বিএনপিকে নির্বাচনে আসা উচিত: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০২২

হাওর এলাকা সব সময় অবহেলিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমি ছোট একটি মন্ত্রণালয় নিয়ে কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। কোন কি জেলায় কি কাজ হচ্ছে তা আমার দপ্তরের সাইনবোর্ডে লিখা থাকে। আমাদের হাওর এলাকা সব সময় অবহেলিত। এখন একটি বড় কাজ হচ্ছে সেটি হল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। সেটি হল হাওর এলাকার জন্য অনেক বড় মাইল ফলক। উচ্চ শিক্ষার যে স্বপ্ন সেটি এখন হাওরবাসী পূরণ করতে পারবে। ইতি মধ্যে উপার্য নিয়োগ হয়েছে ধীরে ধীরে আরও কাজ হবে আশা করি।  

শনিবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি'র বক্তব্যে এ সব কথা পরিকল্পনা মন্ত্রী।  

নির্বাচন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, বিএনপি নির্বাচনে আসবে না কি তাদের ব্যাপার।  এটা আমরা বলতে পারবও না।  তবে আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমাদের অনেক রাজনীতিবিদ তারা প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন আপনারা নিশ্চয়ই শুনছেন।  বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে দেশের আইনে মানে তা হলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়।  মারামারি হানাহানি নয়।  শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন,  দ্রব্য মূল্য ইতি মধ্যে নিয়ন্ত্রণে এসে আরও আসবে।  আমরা সব সময় চেষ্টা করি মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। বিশ্বব্যাপী সংকট চলছে।  এ জন্য আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে।

এ সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ -৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ্, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মতিউর রহমান, মো. জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার এহসান শাহ্, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.