Sylhet Today 24 PRINT

স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কুয়েত প্রবাসী স্বামী দ্বিতীয় বিয়ে করায় অভিমানে আত্মহত্যা করেছেন রিনা আক্তার (৫০) নামের এক গৃহবধূ । তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী।

শুক্রবার ভোরে উপজেলার কাশিমনগর থানার এস.আই ইসমাঈল হোসেন ভূইয়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়-উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রশিদ রিনা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর জীবিকার তাগিদে কুয়েত চলে যান। প্রায় ৬ মাস আগে কুয়েত থেকেই রশিদ টেলিফোনের মাধ্যমে বিজয়নগর উপজেলায় এক নারীকে বিয়ে করে। এ খবর পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন রিনা।

বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া হাসান ঘটনাস্থলেই ছুটে যান।

থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.