Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিএনপির মিছিল-প্রতিবাদ সমাবেশ, পুলিশের বাধা

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ১৮ সেপ্টেম্বর, ২০২২

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের আফতাত স্কয়ারের দিকে যেতে চাইলে আলফাত স্কয়ারের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।

জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, আবুল মনসুর শওকত, আবুল কালাম আজাদ, অ্যাড.আব্দুল হক, ফুল মিয়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের দমন-নিপীড়নের দিন শেষ হচ্ছে। তাদের সব এমপিরা আবোল-তাবোল কথা বলছেন। হামলা, মামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.