Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি  |  ১৮ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন দুর্গোৎসব উপলক্ষে উপজেলা ২৫টি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দেও সঙ্গে মতবিনিময় সভা করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় থানা কম্পাউন্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ওসমানী নগর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই আসছে দূর্গাপূজায় কোন অপরাধীদের ছাড় দেয়া হবেনা।

থানার ওসি গাজী আতাউর রহমানের সভাপতিত্বে ও এসআই জয়ন্ত সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা হিন্দু বৌদ্য খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাধারণ সম্পাদক সংকর চন্দ্র ধর, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক তজম্মুল আলী রাজু ও আব্বাস হোসেন ইমরান। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম।

এসময় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে বক্তব্য রাখেন, কানু রঞ্জন দে, শুব্রত দে, সজিব দে রাখু, শীন্টু বৈদ্য, শুভরাজ চন্দ, বিশ্বজিৎ দেব রিপন, বিকাশ দত্ত ও সমী রঞ্জন দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.