Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার, ৩ জনকে শোকজ

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ২১ সেপ্টেম্বর, ২০২২

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি হেলালুজ্জামান হেলালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দলের সকল পর্যায়ের পদ থেকে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি হেলালুজ্জামান হেলালকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কারের করা হবে না এই মর্মে সাতদিনের মধ্য সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তার স্বপক্ষে কোনো বক্তব্য থাকলে প্রেরণের অনুরোধ করা হলো।

এদিকে উপজেলা ও পৌর বিএনপির ৩ নেতাকে শোকজ করা হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামিন আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদকে এই নোটিশ দেয়া হয়।

বহিষ্কার ও কারণ দর্শানো নোটিশের বিষয়ে মঙ্গলবার নিশ্চিত করেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.