Sylhet Today 24 PRINT

ঝুমনের জামিন আবেদন খারিজ, হাইকোর্টে যাবে পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০২২

ফের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সুনামগঞ্জের শাল্লার নোয়াগাও গ্রামের ঝুমন দাসের জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জাকিয়া পারভিন তার জামিন আবেদন খারিজ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে ঝুমন দাশের আইনজীবী এডভোকেট পঙ্কজ কুমার বলেন, ঝুমন দাসের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা মামলায় আমরা জামিন আবেদন করেছিলাম, শুনানির তারিখ গেল ১৯ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও বিজ্ঞ বিচারক ছুটিতে থাকায় আজ শুনানি হয় এবং জামিন আবেদন খারিজ করে দেন।

তিনি আরও বলেন, পরিবারের সম্মতিতে ঝুমন দাসের জামিন চাইতে আমরা এখন উচ্চ আদালতে (হাইকোর্ট) যাব।

ঝুমন দাসের মা নীভা রানী দাস বলেন, আমার ছেলে নির্দোষ হওয়ার পরও সে জামিন পায়নি, আমি আমার ছেলের মুক্তি চাই, এখন আমরা হাইকোর্টে যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.