Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে জাল নোটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৭ সেপ্টেম্বর, ২০২২

সিলেটের বিয়ানীবাজার থেকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ১১ নং লাউতা এলাকায় অভিযান চালিয়ে সুনাম উদ্দিন (৬০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, সুনামের কাছ থেকে ৫০০ টাকার জাল নোটের দুইটি বান্ডেল উদ্ধার করা হয়। যার মধ্যে মোট  ৮৫ হাজার টাকা ছিলো।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জাল নোটসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এসআই মোস্তাক আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.