Sylhet Today 24 PRINT

সিলেটে খাদিমপাড়া চার্চের যাজককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০১৫

সিলেটের শহরতলীর খাদিমপাড়া ক্যাথলিক চার্চের যাজক বিজয় ডি ক্রুজকে মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়েছে, হুমকিবার্তায় ইংরেজিতে লেখা হয়, "জীবনের শেষ কদিন পার করে ফেল, শীঘ্রই তোকে হত্যা করা হবে। 

হুমকি পেয়ে যাজক শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি( নং ১০৫২) করেছেন। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জিডির বিষয়ে নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, এই খবর পেয়ে গত রাত থেকেই খাদিম চার্চ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.