নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৫
সিলেটের শহরতলীর খাদিমপাড়া ক্যাথলিক চার্চের যাজক বিজয় ডি ক্রুজকে জেএমবির আন্তর্জাতিক শাখার নামে হুমকি দেয়া হয়েছে। তবে ইংরেজিতে জেএমবির নামটি জিএমবি লেখা হয়েছে।
মঙ্গলবার(২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে রেজিস্ট্রেশন বিহীন রবি নাম্বার (01873149580) থেকে পাঠানো ক্ষুদে বার্তায় ইংরেজিতে লেখা হয়,
"fill your last dream because your life is in last stage. Very soon you are kill by us. Zaman mojumder, international GMB."
হুমকির খবরে পেয়ে চার্চ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরপর বুধবার সকালে যাজক বিজয় ডি ক্রুজ শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১০৫২) করেন।
জিডির বিষয়ে নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাজকের নিরাপত্তা বাড়িনো হয়েছে, হুমকির বিষয়ে তদন্ত চলছে"।