Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে এবার ওলো ফোরজি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৫

মৌলভীবাজারে ইন্টারনেট সেবাদানকারী নেটওয়ার্ক ওলো ফোরজির উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রেস্টইন হোটেলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ওলো ফোরজির মৌলভীবাজার শাখার ডিস্ট্রিবিউটর মনসুর আহমদের সভাপতিত্বে ও তানিয়া আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অফ কর্মাশিয়াল ডিভিশন নিয়াজ মাহমুদ ও প্রধান বিক্রয় ব্যবস্থাপক মাহবুবুর রহমান খান প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.