Sylhet Today 24 PRINT

পৌরসভা নির্বাচন: সিলেটে আ\'লীগের দুই প্রার্থীসহ বহিস্কার ৩

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৫

সিলেটে পৌর নির্বাচনে দুই বিদ্রোহী প্রার্থীসহ তিন নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। 

বহিষ্কৃতরা হলেন, জকিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ, কানাইঘাটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান এবং বিদ্রোহী প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সিলেট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

বুধবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বহিস্কারের বিষয় নিশ্চিত করে বলেন, দলের নির্দেশনা না মানায় তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.