Sylhet Today 24 PRINT

বিকাশে প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো পুলিশ

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৪ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তির টাকা দেয়া বলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ওই টাকা সোমবার (৩ অক্টোবর) উদ্ধার করে পুলিশ।

প্রতারণার শিকার ওই শিক্ষার্থীকে টাকাগুলি বুঝিয়ে দিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, গত ২০ সেপ্টেম্বর উপবৃত্তির টাকা দেওয়া হবে বলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন এক কলেজ শিক্ষার্থী। পরে অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝালকাঠি থানা পুলিশের সহযোগিতায় এক প্রতারককে আটক করা হয়। পরে অভিযোগকারী ওই শিক্ষার্থী মামলা না করায় বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে, ঝালকাঠি থানায় ওই প্রতারককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.