Sylhet Today 24 PRINT

জাতীয় গ্রীডে সমস্যায় হবিগঞ্জের দুটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৪ অক্টোবর, ২০২২

জাতীয় গ্রীডে সমস্যার কারণে হবিগঞ্জের ২টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রয়েছে।

এগুলো হলো হবিগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিবিয়ানা পাওয়ার প্লান্টের প্রধান প্রকৌশলী মো. আব্দুল মান্নান।

তিনি জানান, জাতীয় গ্রীডে সমস্যার কারণে হবিগঞ্জের নবীগঞ্জ বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টের উৎপাদন বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে এই কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রীডের সমস্যা সমাধান হওয়ার সাথে সাথেই উৎপাদন শুরু হবে।

মো. আব্দুল মান্নান বলেন, ‘আমরা শুনেছি কাজ চলমান আছে, আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে।

এদিকে, দুপুর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সরকার দপ্তরগুলোর কাজও বন্ধ রয়েছে। অনেক প্রতিষ্ঠানে আইপিএস ও জেনারেটর দিয়ে কিছু সময় চললেও আইপিএসের বেকআপ শেষ হয়েগেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.