Sylhet Today 24 PRINT

সিম ক্লোন করে যাজককে হুমকি দেওয়া হতে পারে, ধারণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০১৫

মোবাইল ফোনের সিম ক্লোন করে সিলেট ক্যাথলিক চার্চের যাজককে হুমকী দেওয়া হতে পারে বলে ধারণা করছে পুলিশ। হুমকী প্রদানকারী মোবাইল সিমটিও নিবন্ধনবিহীন বলে জানিয়েছ পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) জিদান আল মুসা এমন তথ্য জানিয়েছেন। বড়দিন উপলক্ষ্যে সিলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান মুসা।

মঙ্গলবার সন্ধ্যায় খাদিমস্থ ক্যাথলিক চার্চের বিশপ বিজয় ডি ক্রুজকে তাঁর মোবইল ফোনে জেএমবির আন্তর্জাতিক শাখার নামে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে রবি মোবাইল নাম্বার (01873149580) থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এই হুমকী দেওয়া হয়।

একই সময়ে একই মোবাইল নম্বর থেকে শ্রীমঙ্গল খ্রিস্টান মিশনের ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনোকেও হত্যার হুমকি দেওয়া হয়।


হুমকির ব্যাপারে জিদান আল মুসা বলেন, আমরা হুমকিদাতাকে সনাক্তের চেষ্টা করছি। তবে আমরা ধারণা করছি মোবাইল ফোনের সিম ক্লোন করে এসব হুমকি দেওয়া হতে পারে। তাছাড়া যে সিমটি থেকে হুমকি এসেছে সেটিও রেজিস্ট্রেশনবিহীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.