Sylhet Today 24 PRINT

ছাতকে পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

ছাতক প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২২

পূর্বশত্রুতার জেরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় মো. খালেদ নূর নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদ নূর (৩২) কুর্শি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে কুর্শী গ্রামের খালেদ নূরকে পিটিয়ে হত্যা করে একই এলাকার কয়েকজন যুবক। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম-পরিচয় জানায়নি।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমদ উল্লাহ ভূঁইয়া বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার কথা জানিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.