ছাতক সংবাদদাতা | ২৩ ডিসেম্বর, ২০১৫
ছাতকে মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী ও তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ছাতক উপজেলা শাখা। বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল তিন টায় ছাতক মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু শামীমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ তালুকদার, মামুন হোসেন সোহেল, সাহেব আলী, পৌর ছাত্রলীগ সহ সভাপতি আহসান আহমদ ও কলেজ ছাত্রলীগ সহ সভাপতি আলী চৌধুরী।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী ও তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসী শাহ আলম ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, সৈয়দ আহমদ,খলিল আহমদ, ফিরোজ আহমদ, শাহাব উদ্দিন, সুমন মিয়া, নজরুল ইসলাম, জামাল মিয়া, জাহাঙ্গীর মিয়া, খলিল মিয়া, আবুল হোসেন, আকবর আলী, শাহজাহান মিয়া, রহিম আলী, আব্দুল আহাদ, আকল মিয়া, জাহেদোর আলম, বিল্লাল, রুবেল আহমদ, লায়েক মিয়া, সাজ্জাদুর রহমান
ছৈল মিয়া, জীবন দেব, আক্ক্ছুর রহমান, নূর মিয়া, জাকির হোসেন, এসমিহাল, আব্দুর রহীম, মোঃ খলিলুর রহমান, রাজিব সরকার প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে ছাতক শহরের দক্ষিণ বাগবাড়ি (লেবারপাড়া) মহল্লায় মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলীর বাড়ির সীমানার উপর জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা কালে একই এলাকার শাহ আলম ও তার সহযোগীদের সাথে মুক্তিযোদ্ধা পরিবারের সংঘর্ষ হয়। সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ তার তিন ছেলে ও এক ভাগিনা আহত হোন।
ঘটনার দিন বিকেলে ওয়ারিছ আলীর বড় ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন, শাহ আলম, শাহজান, মুত্তাকিন, রাজু, শাহিন ফয়জুল, রাজিব ও ফখরুল। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।