দিরাই প্রতিনিধি | ০৫ অক্টোবর, ২০২২
দিরাইয়ে মরন নেশা ইয়াবা সহ লাবিব (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদক ব্যবসায়ী লাবিব দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের মানিক উদ্দিনের ছেলে। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দিরাই পৌর শহরের কালনী সেতু থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল কালনী সেতুর পূর্ব অংশে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।