Sylhet Today 24 PRINT

খোয়াইর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপরে

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২২

হবিগঞ্জের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝুঁকিতে রয়েছেন নদীতীরবর্তী বাসিন্দারা।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত হওয়ায় খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে শহর এলাকায় ৫৫ সেন্টিমিটার নিচে রয়েছে।

তিনি বলেন, ‘বাল্লা সীমান্তে পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপরে থাকলেও ভয়ের কিছু নেই। কারণ সেখানে বাঁধ শক্তিশালী আছে। এছাড়া বর্তমানে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। তাই আশা করছি পানি আর বাড়বে না। রাত থেকে কমতে শুরু করবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.