চুনারুঘাট প্রতিনিধি | ০৫ অক্টোবর, ২০২২
হবিগঞ্জের চুনারুঘাটে ৮৯ মণ্ডপে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব সমাপন হয়েছে।
এবার দেবীদুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসছিলেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নিয়েছেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল বলেন, এ বছর উপজেলার ৮৯টি পূজাম-পে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। তারমধ্যে সর্বজনীন ৭৪টি, ব্যক্তিগত ১৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। এসব ম-পে শারদীয় উৎসব নির্বিঘেœ উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এ উপজেলায় নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, এ বছরের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ম-পে নিরাপত্তা নিশ্চিতে র্যাব ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থাসহ প্রতিটি মণ্ডপে পূজার চলাকালীন আনসার সদস্য মোতায়েন ছিলেন নিরাপত্তার কাজে।