Sylhet Today 24 PRINT

সাবেক ছাত্রলীগ নেতা ‘কালা’ ফারুক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ডিসেম্বর, ২০১৫

সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক জিএস ও বর্তমান জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। যিনি কালা ফারুক নামে সামধিক পরিচিত।

বুধবার বিকাল ৪ টায় নগরীর জিন্দাবাজারের নেহার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ। কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে বিআরটিএ অফিসের এক কর্মকর্তাকে মারপিট ও বাগবাড়িতে মারপিটের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

জানা যায়, সম্প্রতি নগরীর বাগবাড়িস্থ (ডিজিএফআই) অফিস এর সামনে একটি ফাস্ট ফুড দোকানের মালিকের দুই ছেলেকে কুপিয়ে গুরুত্বর আহত করার অপরাধে দাখিলকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, এর পূর্বে সিলেটের বিভিন্ন থানায় ফারুকের বিরুদ্ধে জায়গা দখল, চাঁদা দাবিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাছাড়াও স্বেচ্ছাসেবকলীগের অনুষ্ঠানের নাম করে সিলেট বিআরটি এ অফিসে এক কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড়লক্ষ টাকা ছিনতাইর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.