Sylhet Today 24 PRINT

নগরে আগুনে কলোনি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০২২

সিলেট নগরের পাঠানটুলা এলাকার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি কলোনী। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রে আসার বিষয়টি নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম।

তিনি জানান পাঠানটুলা এলাকার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ গেইট সংলগ্ন ফারুক মিয়ার কলোনিতে শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কলোনী থেকে আগুন ছাড়িয়ে পড়ে পাশ্ববর্তী একটি ভবনে। এই ভবনের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মেস করে থাকতেন। আগুনে কলোনী ও মেস পুড়ে যায়।

খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শহীদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে টিনশেডের কলোনিটি সম্পূর্ণ পুড়ে যায়। কলোনীতে ৫ টি পরিবার ছিলে। পাশপাশি পাশ্ববর্তী একটি ভবন ক্ষতিগ্রস্থ হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.