Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রদান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর গ্রামে এক অগ্নিকান্ডে তিনটি পরিবারের দুটি ঘরের ৬টি কক্ষ পুড়ে ছাঁই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাহায্যে এগিয়ে এলেন উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানে পরিদর্শনে যান। এসময় তাঁরা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ঘর মেরামতের জন্য ক্ষতিগ্রস্ত এনাম মিয়া ও মুহিত আহমদের হাতে নগদ ৪০ হাজার টাকা অনুদান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ইউপি চেয়ারম্যান জিলুর পক্ষ থেকে উত্তর কুশিয়ারা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় বাঁশের সাঁকো মেরামতের জন্য নগদ ২০ টাকার অনুদান দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চানপুর গ্রামের ইনছান আলীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।  মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে তিনটি পরিবারের ৬টি কক্ষ পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ ১০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.