Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৭ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুরের পরিচালনায় সভায় বক্তব্য দেন- জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইউপি চেয়ারম্যান আগুর মিয়া, মখলুছ মিয়া, আইয়ুব খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.