Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বরুণ রায়ের জন্মবার্ষিকী উদযাপন

তাহিরপুর প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২২

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড বরুন রায় খুবই প্রাসঙ্গিক। সমাজের ধনী গরিবের পার্থক্য দূর করতে আজীবন লড়েছেন তিনি। তার চেতনা বাস্তবায়ন করতে পারলে সমাজের শ্রেণি বৈষম্য শেষ হবে।

শুক্রবার বিকালে কমরেড বরুণ রায় জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণাসিন্দু চৌধুরী বাবুল।

তিনি আরও বলেন, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক গনমানুষের ভালবাসায় সিক্ত জনপ্রিয় জননেতা কমরেড প্রসুন কান্তি বরুণ রায় স্মরণীয় হয়ে থাকবেন সর্বস্থরের মানুষের মনে তার কাজের জন্য। তাই সবাইকে এই গুনী মানুষের মত কাজ করার আহবান জানান।

শুক্রবার বিকালে কমরেড বরুণ রায় জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এই স্মরণসভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহান মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড বরুণ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে স্মরণসভায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন  সুনামগঞ্জ সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার লিটন, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.