Sylhet Today 24 PRINT

পুলকের খুনিদের ফাঁসি দাবিতে জৈন্তাপুরে মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৫

চারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এস.এস.সি পারীক্ষার্থী পুলক কুমার রাউৎ হত্যার প্রতিবাদে জৈন্তাপুর উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় জৈন্তাপুর বাসষ্টেশনে স্থানীয় থুবাং আল-আমিন সবুজ সংঘের আয়োজনে মেধাবী স্কুল ছাত্র পুলক হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে জৈন্তাপুর উপজেলা যুবলীগকর্মী মাসুদ আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দরবস্ত ইউপি চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শ্রী বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, সমাজসেবী শাহআলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মীর শোয়েব আহমদ, প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খাঁন, সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির, তরুন সমাজসেবী রাহেল মেম্বার, শামীম আহমদ প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.