Sylhet Today 24 PRINT

চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৭ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘গরীবের ডাক্তার’ খ্যাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে পৌর পয়েন্ট উপজেলা শ্রমিকলীগ ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, জগন্নাথপুর বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগে নেতা নুরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.