Sylhet Today 24 PRINT

সিলেটে আরও তিনটি স্টেডিয়ামের প্রস্তাবনা পাঠানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২২

সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসাথে সিলেটে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলে মন্ত্রী। এর আগে তিনি দুই দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

তিনি বলেন, সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির প্রস্তাব সরকারের কাছে রাখা হয়েছে। একইসাথে সিলেটে বেদখল হওয়া পুকুর উদ্ধার করতে প্রকল্প হাতে নেয়া হয়েছে।

সিলেটে মেয়েদের খেলা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আপনারা জানেন সিলেটের মানুষ কিছুটা রক্ষণশীল। তারপরও এখানের স্থানীয়রা মেয়েদের খেলা নিয়ে উৎসাহ দিয়ে থাকেন। আগামীতে সিলেট থেকে ভালোভালো খেলোয়াড় উঠে আসবেন বলেও জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.