Sylhet Today 24 PRINT

ঈদ ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সিসিকে মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২২

যথাযথ মর্যাদায় সিলেট সিটি কর্পোরেশনে পালিত হয়েছে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা:)। এ উপলক্ষে নগর ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ) নগর ভবন প্রাঙ্গনে আয়োজিত মিলাদ ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আজম খান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.