Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জনতার মুখোমুখি ৩ মেয়র প্রার্থী

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৫

আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী   ৩ মেয়র প্রার্থী জনগণের মুখোমুখি হয়েছেন। নির্বাচিত হলে কিভাবে পৌর শহরকে গড়ে তুলবেন এ নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। সাবলীলভাবে জবাব দিয়েছেন পৌর নাগরিকদের করা বিভিন্ন প্রশ্নের।

বুধবার(২৩ ডিসেম্বর০ বিকেলে স্থানীয় আব্দুস সামাদ মিলনায়তনের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস রঞ্জন রায়ের সভাপতিত্বে ও সুজনের সুনামগঞ্জ জেলা কো-অর্ডিনেটর আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, বিএনপি মনোনীত দলীয় প্রার্থী রাজু আহমদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ্ব শাহ নুরুল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজন কুমার দেব ও প্রভাষক এনামুল কবির। অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় পৌর নাগরিকদের মধ্যে ১৫ জন ৩ মেয়র প্রার্থীকে বিভিন্ন ধরণের প্রশ্ন করেন। প্রার্থীরা নাগরিকদের করা প্রশ্নের জবাব দিয়ে নির্বাচিত হলে কিভাবে পৌর শহরকে গড়ে তুলবেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।  

এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, সালাহ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছালিক আহমদ ডন, উপজেলা বিএনপির প্রথম সদস্য কবির আহমদ, জাপা নেতা আব্দুল মনাফ, সমাজসেবক শাহ আব্দুর রাজ্জাক, পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কাইয়ূম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মিঠুন দেব, জেলা ছাত্রলীগ নেতা সিতু আহমদ, মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, সিজিল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাসিম ডালিম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সদস্য আলী আছগর ইমন, এমডি মুন্না, রাশিদ আহমদ চৌধুরী মুরাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মেয়র প্রার্থী ও উপস্থিত জনতাকে শপথ বাক্য পাঠ করানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.