Sylhet Today 24 PRINT

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে আসাদ সভাপতি নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৫

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৬ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ আসাদ।

নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মো. ভায়রুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবুল ফজল, যুগ্ম সম্পাদক ও কোসাধ্যক্ষ মোহাম্মদ খোকন আলী, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক মো. আসাদ আহমদ চৌধুরী, হিসাব নিরীক্ষক পরীক্ষিত এন্দ, কার্যকরী পরিষদ সদস্য মো. আবিদ আলী চৌধুরী, মো. খলিলুর রহমান, মো. সুলেমান হোসেন খান, এম ই এম ইকবালুর রহমান, ছলেহ উদ্দিন আহমদ, সমর বিজয় সী শেখর, সিরাজুল হোসেন আহমদ, অরূপ কুমার দে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.