Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহত এক

নিজস্ব প্রতিবেদক |  ১১ অক্টোবর, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে বদরুল আলম (বদিল) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শাহ আরফিন টিলায় এই ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।

বদরুলের পরিবার জানায়, সোমবার দিবাগত রাতে মইটাটিলা এলাকায় মাছ ধরতে যান বদরুল আলম। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির কাছের শাহ আরেফিন টিলায় আসলে বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.