Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডলের নেতৃত্বে ও জেলা পুলিশের উপস্থিতিতে ৬ নম্বর চুনারুঘাট সদর ইউপির ঘরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোঃ আব্দুর রহিমকে দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

এ অভিযানে পঁয়তাল্লিশ হাজার ঘনফুট অবৈধ বালু, চার ড্রেজার মেশিন জব্দ করা হয়। এই অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.