Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০২২

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেতের থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ডলি বেগম (২২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ডলি উপজেলার চিকনাগুল ইউপির পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও আহমদ আল শরিফের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে আইলের মধ্যে ডলির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান চিকনাগুল ইউপির সদস্য অহিদুর রহমান।

স্থানীয়রা জানান, ডলি বেগম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। ধারনা করা হচ্ছে, ভোরের কোন এক সময়ে বাড়ির লোকজনের অঘোচরে ঘর থেকে বের হন ডলি। জমির আইলে পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.