Sylhet Today 24 PRINT

ধর্ষকের শাস্তির দাবিতে জুড়ীতে মানববন্ধন

জুড়ী প্রতিনিধি |  ১৪ অক্টোবর, ২০২২

চাচাতো বোনকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার জুম্মা পর সচেতন জুড়ী বাসীর ব্যানারে কাশিনগর, রানীমুড়া এলাকার মানুষেরা স্থানীয় জুড়ী-ফুলতলা সড়কের রানীমুড়া নামক স্থানে এ মানববন্ধন করেন।

স্থানীয় আব্দু মিয়ার সভাপতিত্বে ও মুজাহিদুল ইসলামের পরিচালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য তারা মিয়া, হাফেজ উদ্দিন, এলাকার মুরব্বী আব্দুস শহিদ, খালেক মিয়া, জাকির মিয়া, আনোয়ার হোসেন, আমিরুল ইসলাম, আব্দুল হাসিব নয়ন প্রমুখ।

কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী মাসুক মিয়ার বিরুদ্ধে গত বুধবার তার চাচাতো বোনকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই মেয়ের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে মাসুক মিয়াকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.