Sylhet Today 24 PRINT

তাহিরপুরে এক ঘণ্টায় ২ ভোট

জেলা পরিষদ নির্বাচন

তাহিরপুর প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলায় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে ভোটার উপস্থিতি কম। তবে কোনো কোনো ভোট কেন্দ্রে এক ঘণ্টা (৯-১০ টা পর্যন্ত) ২টি ভোট পড়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কঠোর নজরদারি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন।

তাহিরপুর সাতটি ইউনিয়নে মোট ভোটার ৯৪ জন। এর মধ্যে মহিলা ভোটার ২২ পুরুষ ৭২ মোট ৯৪ ভোট। সকাল ৯ থেকে দুপুর ২ পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

ভোট কেন্দ্রের দায়িত্বে মোঃ জামাল উদ্দিন সহকারী প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দিন,এসিস্ট্যান্ট প্রিজাইডিং মোনোলাল রায়সহ সাতজন ভোট গ্রহণের দায়িত্বে রয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী ৫টি ভাগে ভাগ হয়ে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মো. জামাল উদ্দিন জানান, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ চলছে তবে ভোটার উপস্থিতি এক বারের কম। তবে সময় বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, আমি সকালে খুব সুশৃঙ্খল পরিবেশ ইভিএমএ দ্রুত ভোট দিয়েছি কোন সমস্যা হয়নি।

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীসহ সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ৪টি ও সদস্য পদে পুরুষ ১২টি ওয়ার্ডে ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে জেলায় ১২টি কেন্দ্রের ২৪ বুথে ১২২৯ ভোটার ভোট দেবেন ভোটারগন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার চার পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ১১ উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং জেলার ৮৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত করবেন। আর তাঁরা সকলেই স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.