Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ডা. মুশফিকের কাছে পাত্তাই পেলেন না কেউ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৭ অক্টোবর, ২০২২

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগে মনোনিত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী (ঘাড়া)। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ৯৬১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোল্লা আবু নাইম মোহাম্মদ শিবলী খায়ের (আনারশ) পেয়েছেন ৭৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল হক (চশমা) পেয়েছেন ৪৩ ভোট।

ডা. মুশফিক হুসেন চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য।

বিকাল ৫টায় জেলা প্রশাসকের হল রুমে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত জাহান নির্বাচনের বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। মোট ১ হাজার ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল হয়েছে।

গত জেলা পরিষদ নির্বাচনেও ডা. মুশফিক হুসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.