Sylhet Today 24 PRINT

জেলা পরিষদ নির্বাচন: বড়লেখায় আজিম বিজয়ী

বড়লেখা প্রতিনিধি: |  ১৭ অক্টোবর, ২০২২

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর (বড়লেখা) ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আজিম উদ্দিন বিজয়ী হয়েছেন।

বৈদ্যুতিক পাখা প্রতীকে তিনি পেয়েছেন ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহমদ হামিদুর রহমান ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। এছাড়া ক্রিকেট ব্যাট প্রতীকে শহীদুল আলম শিমুল পেয়েছেন ৩০ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বড়লেখা নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেলা দুইটায় ভোটগ্রহণ শেষ হয়। এতে ১৪৬ জনের মধ্যে ১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.