Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পরিষদে নারী সদস্য হলেন যারা

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০২২

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ফলে শুধু সদস্য ও সংরক্ষিত সদস্য পদে সোমবার (১৭ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে সংরক্ষিত ৫টি ওয়ার্ডের মধ্যে ৪টিতে সাবেক নারী সদস্যরা বিজয়ী হয়েছেন।  

তারা হলেন- ১নং ওয়ার্ডে আমাতুজ জোহরা রওশন জেবিন রুবা, ২নং ওয়ার্ডে, সুষমা সুলতানা রুহি, ৩নং ওয়ার্ডে হাসিনা বেগম ও ৪নং ওয়ার্ডে তামান্না আক্তার হেনা এবং ৫নং ওয়ার্ডে সদ্য সাবেক সাজনা সুলতানাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন নতুন প্রার্থী মনিজা বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.