Sylhet Today 24 PRINT

জুড়ীতে একই রাতে ৫ দোকানে চুরি

জুড়ী প্রতিনিধি |  ১৮ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে একই রাতে ৫ টি দোকান ও একটি মসজিদের দানবাক্স চুরি সংঘটিত হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ চুরি সংঘটিত হয়।

দোকানগুলো হল মেসার্স বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোর, লাভলী স্টোর, শামীম ট্রাভেলস, সুভাষ মিষ্টি ঘর, এমএ নূর রড সিমেন্টের দোকান ও ভবানীগন্জ বাজার জামে মসজিদের দানবাক্স।

এম এ নূর রড সিমেন্টের দোকানের স্বত্বাধিকারী এম এ মহসিন মুহিন জানান, রাতে দোকানের তালা ভেঙ্গে  চুরে ক্যাশের টাকা চুরি করে নিয়ে গেছে।টাকা ছাড়া  আর কোন মালামাল নেয়নি।

বাজারের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য জাহেদ হোসেন তাজিন বলেন, ভোর ৩ টার দিকে  খবর পেয়ে আমি এসে দেখি এতোগুলো দোকান চুরি হয়েছে। সিসিটিভিতে চুরকে দেখা গেলেও এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। বাজার পাহারাদার ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসার জন্য পুলিশ নিয়ে গেছে।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি দেখে কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.