Sylhet Today 24 PRINT

সিলেট প্রেসক্লাব নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সভাপতি প্রার্থী নাসির

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

সিলেট প্রেসক্লাব নির্বাচনের সভাপতি প্রার্থী শেখ আশরাফুল আলম নাসির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত সমস্যার কারনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান। আজ দুপুরে গনমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

শেখ নাসির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘‌‌সিলেট প্রেসক্লাবের সাধারন নির্বাচন ২০১৬-১৭-এ আমি শেখ আশরাফুল আলম নাসির ভোটার নং-৮৭, তফসিল ঘোষিত নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে সম্মানীত ভোটারদের মতামত নিয়ে মনোনয়ন দাখিল করে উক্ত পদের এক বৈধ প্রার্থী হয়েছিলাম। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য ও ভোটারদের কাছে জানাচ্ছি যে আমার ব্যক্তিগত সমস্যার কারনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি’।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.