সিলেটটুডে ডেস্ক | ১৮ অক্টোবর, ২০২২
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার জরুরি সভা ১৭ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বন্দর বাজার ব্রহ্ম মন্দির হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত দেশব্যাপী সকাল সন্ধ্যা গণ অনশন কর্মসূচি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাস্তবায়নের লক্ষে ও পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সন্মেলন কে সামনে রেখে জরুরি সভায় সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত দেব।
মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় সভায় বক্তারা বলেন আগামী ২২ অক্টোবর শনিবার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ দাবি আদায়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহুত গণ অনশন কর্মসূচি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করতে হবে।তাঁরা বলেন,সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।বক্তারা সমঅধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। সভায় আগামী ডিসেম্বরে পূজা উদযাপন পরিষদ সিলেট এর সন্মেলন সফল করতে সকলে থানা কমিটির নেতৃবৃন্দ কে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি সন্মেলন করার সিন্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন মহানগর শাখার সহ সভাপতি মলয় পুরকায়স্থ, শ্যামল কান্তি ধর, প্রদীপ কুমার দেব, কৃপেশ পাল, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, তপন মিত্র, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, মনোজ কান্তি দত্ত, সাংগঠনিক সম্পাদক নিখিল দে, শিক্ষা ও গবেষণা সম্পাদক জিডি রুমু, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নন্দন পাল, কোতোয়ালি থানা শাখার সভাপতি এডভোকেট অরবিন্দ দাশ গুপ্ত বিভু, সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, এয়ারপোর্ট থানা শাখার সভাপতি নান্টু রঞ্জন সিংহ, সাধারণ সম্পাদক ভৈরব চন্দ্র নাথ, শাহপরান থানা শাখার সভাপতি বীরেশ দেবনাথ, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী, জালালাবাদ থানা শাখার সভাপতি জ্যোতিষ দত্ত, কোতোয়ালি থানা শাখার সহসভাপতি সৌমিত্র চৌধুরী,কার্যনির্বাহী সদস্য বিজয় কর্মকার,ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক রকি দেব প্রমুখ।
সভায় মিছিল সহকারে গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়।