Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

উপজেলা পরিষদ নির্বাচন

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৮ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ ১৩ জন প্রার্থীদের মধ্যে এ প্রতীক দেয়া হয়। চেয়ারম্যান পদে যারা প্রতীক পেলেন তারা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকমল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ( মোটরসাইকেল), মুক্তাদীর আহমদ (আনারস), জমিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আব্বাস উদ্দিন চৌধুরী (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক), সহ সভাপতি সালেহ আহমদ (চশমা) ও সৈয়দ তুহেল মিয়া ( টিউবওয়েল)। এছাড়া সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম (কলস), সুফিয়া খানম সার্থী (ফুটবল) ও সেলিনা বেগম (হাঁস)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.