Sylhet Today 24 PRINT

যৌন হয়রানি, বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ব্র্যাক সিলেটের উদ্দ্যোগে যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ভবিষ্যৎ কাজের ইস্যু নির্ধারণ, কর্মপরিকল্পনা গ্রহণ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের অঙ্গীকার প্রদানে মতবিনিময় সভা জেলা প্রশাসক সিলেটের সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটর আহবায়ক, ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেজনিন কর্মসূচি মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বেড়েছে এবং তাদের আচরণগত পরিবর্তন হয়েছে, শিক্ষার্থীরা অভিভাবক ও শিক্ষকদের কাছে সমস্যার কথা বলছে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কমিউনিটি ওয়াচ গ্রুপ সদস্যসহ সকলেই যৌন হয়রানির আইন ও শাস্তিসমূহ সম্পর্কে জানতে পেরেছে এবং সকলের মধ্যে সুসম্পর্ক স্থাপন হয়েছে, যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ছে, সহপাঠী শিক্ষার্থীদের প্রতি সম্মানবোধ তৈরি হচ্ছে, যৌন হয়রানি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ হচ্ছে এবং প্রতিকারে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, নেটওয়ার্ক, কমিউনিটি, স্টুডেন্ট ওয়াচগ্রুপ ও গণমাধ্যম প্রতিনিধি সহ স্টেক হোল্ডারকের যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সাথে কাজ করতে হবে এবং মনিটরিং জোরদার করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন শহীদ মোহাম্মদ সাইদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সিলেট। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, পেইস কর্মসূচি, ব্র্যাক, সিলেট।

মেজনিন কর্মসূচি বাস্তবায়িত কাজ, অর্জন ও চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা ও প্রেজেন্টেশন করেন কাজী শাহানা, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট, মেজনিন কর্মসূচি, ব্র্যাক এবং তাকে সহযোগীতা করবেন-মোঃ রবিউল ইসলাম সেক্টর স্পেশালিস্ট, মেজনিন কর্মসূচি, ব্র্যাক, সিলেট।

আলোচনা ও প্রেজেন্টেশনে বলা হয়, মেজনিন কর্মসূচির সহযোগীতায় ৯টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে, ৭৫ জনের ড্রপ আউট প্রতিরোধ করা হয়েছে, ১১২টি যৌন হয়রানি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও প্রতিকার করা হয়েছে, ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নির্মূলকরণে কমিউনিটি ওয়াচগ্র“প ৬৭ টি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এসডব্লিউজি ও শিক্ষকদের উদ্যোগে ২০ টি স্কুলের আশেপাশের যৌন হয়রানিপ্রবণ এলাকা চিহ্নিতকরন ম্যাপ ওয়াল ম্যাগাজিন তৈরী করা হয়েছে। এছাড়াও যৌন হয়রানি নিমূর্লকরণ নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে ৪ টি ত্রৈমাসিক সভা, ৩ টি ইস্যুভিত্তিক সভা, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে ২টি আলোচনা সভা, ৪ টি মানববন্ধন ও মনোসামাজিক কাউন্সেলিং প্রদান, ২টি স্মাারকলিপি প্রদান, ৭ টি সংবাদ বিজ্ঞপ্তি এবং মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখার দাবীতে ১ টি সংবাদ সম্মেলন, ২টি বিদ্যালয় পরিদর্শন ও বিভিন্ন দিবস পালিত হয়েছে। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার, সিলেট।

ব্র্যাকের পরিবর্তন সম্পর্কে আলোচনা করেন মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট, জেন্ডার ক্লাইমেট কর্মসূচি, ব্র্যাক, সিলেট। মুক্ত আলোচনায় নেটওয়ার্ক, কমিউনিটি, স্টুডেন্ট ওয়াচগ্রুপ ও গণমাধ্যম প্রতিনিধি সহ স্টেক হোল্ডারকরা অংশগ্রহন করেন। সভায় অংশগ্রহনকারী সকলে নিজ উদ্যোগে যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গিকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.