Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |  ১৯ অক্টোবর, ২০২২

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠনের ১০ দিনের মাথায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ দুই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জেলা ও মহানগরের আওতাধীন সব কটি ইউনিটের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে জেলার সম্মেলন আয়োজন করা হবে।

গত ৯ অক্টোবর আবদুল আহাদ খানকে আহ্বায়ক, শাকিল মুর্শেদকে সদস্যসচিব ও মিফতাহুল কবীরকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটির ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক ও সদস্যসচিবের বাইরে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৬ জনকে সদস্য করা হয়েছে।

একই দিন ঘোষিত মহানগর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটিতে মাহবুবুল হক চৌধুরী আহ্বায়ক, আফসর খান সদস্যসচিব ও আবদুস সামাদ তুহেল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছিল। গতকাল ওই কমিটিও ৫১ সদস্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক ও সদস্যসচিবের বাইরে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৬ জনকে সদস্য রাখা হয়েছে।

ঘোষিত জেলা কমিটির নেতৃবৃন্দরা হলেন আহবায়ক আব্দুল আহাদ খান জামাল,  সদস্য সচিব শাকিল মুর্শেদ,  যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলওয়ার হোসেন চৌধুরী,  আহসান মাহবুব,  তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ,  সৈয়দ সরোয়ার রেজা,  এমদাদ বক্স, কাওসান মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া, সদস্যরা হলেন সিরাজুল ইসলাম সিরাজ,  আব্দুল জলিল, ফয়জুর রহমান   শাকিল, মিছবাউর রহমান, আব্দুল্লাহ আল মামুন পারভেজ,  ইমাম উদ্দিন,  রজব আহমদ, আব্দুস সালাম আজাদ সাহেদ,  হাসান হাফিজুর রহমান টিপু, সাজ্জাদুর রহমান, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির,  সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, আলতাফ হোসেন টিটু, সালেক আহমদ, হাবিবুর রহমান, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদুদ, শিমুল আহমদ, হাবিবুর রহমান মিন্টু, মোঃ আশিক মিয়া, আমজাদ হোসেন,  প্রভাষক মাকসুদ আলম,  মোঃ আক্তার মিয়া, সাহিদুল ইসলাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ,  নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স,  কয়েস আহমদ,  আব্দুল আমিন, ফাহিম আহমদ,  আদিল আহমদ রিমন,  দিহান আহমদ হারুন।

ঘোষিত মহানগর কমিটির নেতৃবৃন্দরা হলেন আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমেদ আনসারি, আবু সালেহ মো. তাহের, মুমিনুল ইসলাম রাহি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনি, সায়াদ আহমদ সুজন, কামরুল হাসান, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সদস্যরা হলেন কামরুজ্জামান দিপু, বেলাল আহমেদ, দেওয়ান রেজা মজিদ, তছীর আলী, মিসবাহ আহমেদ জেহিন, জাকারিয়া মো. সালাউদ্দিন (শাকের), ফাহিম আহমেদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, চমক দে পলু, সৈয়দ আমিরুল হক সলিট, মেহেদী মাহবুব সপু, সফিকুল ইসলাম, বিমল দেব, মিজানুর রহমান পাভেল, রায়হান আহমদ, রায়হান উদ্দিন রাজু, সোহেল রানা, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মো. সামাদ হোসেন, সেলিম মিয়া, সোলেমান খা, গোলাম রাব্বানী, ইবনে জাহান তানভীর, গোলাম মুস্তফা, নুরুল হক মাসুম, সোহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, রুম্মান আহমদ, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশি, সোবহান আজাদ, আব্দুস সালাম, মো. সালাউদ্দিন, কাউসার আহমদ রকি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.