Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ার হাওর থেকে বেড় জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুন

তাহিরপুর প্রতিনিধি  |  ১৯ অক্টোবর, ২০২২

মাদার ফিসারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রামসার সাইট টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ তিনটি বেড়জাল ও তাহিরপুর সদর বাজারে অভিযান পরিচালনা করে ১৭০পিস কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি। আটককৃত জালগুলোর মূল্য চার লাখ টাকার বেশি।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টাংগুয়ার হাওরের জীব বৈচিত্র্য রক্ষায় ও মাছের বংশ বৃদ্ধি করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার টাংগুয়ার হাওরে নিষিদ্ধ বেড়জাল দিয়ে মাছ ধরছে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) আসাদুজ্জামান রনি নিষিদ্ধ তিনটি বেড় জাল (১২শ হাত লম্ব) জব্দ করেন। এর পরে দুপুরে তাহিরপুর সদর বাজারে  অভিযান পরিচালনা করে একটি দোকানে ১৭০ পিস কারেন্ট জাল জব্দ করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ জালগুলো প্রকাশ্যে আগুনে পুরিয়ে ফেলেন।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশন(ভূমি) আসাদুজ্জামান রনি জানান, টাংগুয়ার হাওরে ও উপজেলার প্রতিটি বাজারেই অনিয়ম প্রতিরোধ আমাদের অভিযান পরিচালিত হবে। কাউকে ছাড় দেয়া হবে না,সে যত বড় শক্তিশালী লোকেই হউক। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.