Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে সিলেটে ঝাড়ু মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০২২

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার সময় নগরীর কোট পর্য়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক খিজির হোসেন এনুর সভাপতিত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামরান হোসেন হেলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ইমাম উদ্দিন ইমাম এর পরিচালনায় ঝাড়ু মিছিলে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য কবির আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন খান, সাবেক জেলা সদস্য আব্দুস সামাদ ফাহিম, বদরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমান খান কয়েস,দুলাল আহমদ,চমক দে পল্লু, আব্দুল মতিন, শেখ মোঃ শাকিব ইসলাম, রায়হান উদ্দিন রাজু ,সোলেমান খাঁ, ১২ নং ওয়ার্ডের আহবায়ক শেখ আজিজ সোজা, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়ছল আহমদ, নির্ঝর রায়, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলোর আহবাক বাইন উদ্দিন আনোয়ার,লিটন, সাহনুর মিয়া, রিপন আহমদ, মেজু আহমদ, জহুর আহমদ হ্রদয়, মোঃ পাপ্পু প্রমুখ।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিলেটের রাজপথে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগী, নিস্ক্রিয় ও নিজেদের লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখান করছি। আমরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবাদুল মুক্তাদির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.