Sylhet Today 24 PRINT

টিবি গেইটে ফুটপাতের ব্যবসায়ীর উপর গরম পানি ঢেলে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

নগরীর টিবি গেইট (যক্ষা হাসপাতালের সম্মুখ) এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের উপর গরম পানি ঢেলে দিয়েছে পুলিশ। এতে ঝলসে গেছে ফুটপাতের এক ব্যবসায়ীর পা।

জানা যায়, টিবি গেইট এলাকায় ফুটপাতের উপর দু'জন ব্যবসায়ী ভ্যান গাড়িতে করে চা বিক্রি করতেন। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ সেখানে গিয়ে ফুটপাত থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে বলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে বিমানবন্দর থানার এসআই আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যান। টিবি গেইট এলাকায় গিয়ে ফুটপাতে চা বিক্রতাদের দেখতে পেয়ে লাথি দিয়ে গরম পানি ভরা চায়ের কেতলি তাদের উপর ফলে দেন কাইয়ুম। এতে ঝলসে যায় চা বিক্রেতা আব্দুল খালিকের পা। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে আহত চা বিক্রেতা আব্দুল খালিক বলেন, দুপুরে পুলিশ যখন দোকান তুলে দেওয়ার কথা বলে যায় তখন আমি ছিলাম না। পরে বিকেলে তারা এসে কিছু না বলেই আমার উপর গরম পানি ভরা চায়ের কেতলি ফেলে দেয়।

এ ব্যাপাররে উপ পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, দুর্ঘটনাবশত একজনের পায়ে কিছু গরম পানি পড়ে গেছে। তাকে আমরা চিকিৎসা করিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.