Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে পচা-বাসি খাবার বিক্রির দায়ে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৫

হবিগঞ্জ সদর উপজেলায় নোংরা ও পচা-বাসি খাবার বিক্রির দায়ে দু’টি বেকারি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ধুলিয়াখাল বিসিক শিল্পনগরী এলাকায় দোকান দু’টিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম। তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, নোংরা ও পচা-বাসি খাদ্যদ্রব্য বিক্রির দায়ে আসাদ ফুড প্রোডাক্টসের মালিককে ২০ হাজার ও রোকন ফুড প্রোডাক্টসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.