কমলগঞ্জ প্রতিনিধি | ২১ অক্টোবর, ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করবো। এসময় সাংবাদিকরা পুলিশকে আইনশৃঙ্খলা স্থিতিশীল, অপরাধ নির্মূলসহ নীতিগত সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহাদেব বাচাড়, হারুনুর রশিদ প্রমুখ।
নবাগত ওসি সঞ্জয় চক্রবর্তী নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি আইন শৃংখলার উন্নয়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সিনিয়র সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, শাহিন আহমদ, আসহাবুজ্জামান শাওন, মোনায়েম খাঁন, আলমগীর হোসেন, সালাহ্উদ্দিন শুভ, মাঈদুল ইসলাম, শামসুর রেজা সুজন, আকাশ আহমদ প্রমুখ।
সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক নির্মল এস পলাশ, যুগ্ম-সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আর কে সৌমেন, এস এম এবাদুল, আব্দুল হাই ইদ্রিছি, আব্দুল আহাদ, সাদিকুর রহমান সামু, রহুল ইসলাম হৃদয়, সজিব দেবরায়, রাকেল আনছারী, আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমুখ।
এদিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।