Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আর নেই

মাধবপুর প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০২২

হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শনিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি। এর আগে সকাল ৮টার দিকে শহরের মোহনপুরস্থ বাসায় হৃদরোগে আক্রান্ত হন।

তার জানাজার নামাজ দুপুর ২.১৫ মিনিটের সময় জেলা শহরের মোহনপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষা অফিসার জিয়া উদ্দিন শিক্ষা জীবন শেষ করে বান্দরবান জেলায় শিক্ষা অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে বদলি হয়ে সুনামগঞ্জ, সেখান থেকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা, হবিগঞ্জের বাহুবল উপজেলা এবং সর্বশেষ হবিগঞ্জ সদর উপজেলায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.